আগামী ৬ মার্চ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই প্রকল্প উদ্বোধন করার কথা। তবে উদ্বোধন হলেও গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রোরুটে যাত্রী পরিষেবা কবে থেকে তা এখনও ঠিক হয়নি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী উদ্বোধন হলেও এই লাইনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কিছু কাজ এখনও বাকি রয়েছে। ফলে সেগুলো শেষ করার পরই পরিষেবা শুরু হবে |
প্রসঙ্গত, দু’টো দিন পরই উদ্বোধন হতে চলেছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। তবে । সবকটি রুট উদ্বোধন হলেও যাত্রীরা কবে থেকে মেট্রোয় চড়তে পারবেন, সে বিষয়ে মেট্রোর তরফে এখনও কিছু জানানো হয়নি। মেট্রো কর্তাদের একাংশের কথায়, যেহেতু লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতে খুব বেশি দেরি নেই, তাই দ্রুত সব প্রকল্পগুলো উদ্বোধন করে ফেলা হচ্ছে। তবে যাত্রী পরিষেবা শুরু হতেও বেশি দেরি হবে না।

More Stories
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা