গোটা দেশের মধ্যে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে করোনা পরিস্থিতি বেশি উদ্বেগ জনক | একাধিক রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল করোনা আক্রান্তের সংখ্যা | আগের থেকে অনেকটা বাড়ছে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা | তবে প্রতিদিনই ওঠানামা করছে এই সংখ্যাটা | করোনা তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সুস্থতার পথে এগোচ্ছে দেশ | তবে এক ধাক্কায় অনেকটাই বাড়লো 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 6.48 % |
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 16 হাজার 935 জন | যা আগের তুলনায় অনেকটা বেশি | গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 51 জনের | পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 25 হাজার 660 জন |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা