পার্ক স্ট্রিটের বহুতলে ফের অগ্নিকাণ্ড। ১১৩, পার্ক স্ট্রিটে দুপুরে আচমকাই দাউদাউ আগুন জ্বলে ওঠে। সূত্রের খবর, বহুতলে এই সময়ে বেশ কয়েকজন কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে তাঁদের ভিতর থেকে বাইরে নিয়ে আসার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। আগুন আয়ত্বে আনার চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। আশেপাশের বিল্ডিংয়েও তা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন। ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী সুজিত বসু।

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি