মালদা :- পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ২নং ব্লকের পুকুরিয়া থানার নাগরাই এলাকায় । মৃত গৃহবধূর নাম আসমা বিবি পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর স্বামীর শেখ নবীর সঙ্গে বিবাহ সম্পর্কিত বিবাদ চলছিল বহু বছর ধরে । আসমা বিবি এবং শেখ নবীর একটি ছেলে ও মেয়ে সন্তান রয়েছে । গতরাত্রে বিবাদ চরম আকার নাই দুই জনের সোমবার সকালে ফাকা বাড়ির সুযোগে দেখে আসমা বিবি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী করে বলে অনুমান । ঘটনার খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার