পঞ্চায়েত ভোটের পরে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল | সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করতে পারেন তিনি | এমনই খবর জানা গেল |
সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে জেলায় জেলায় ঘুরছেন রাজ্যপাল । গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট তৈরি করেছেন নিজে | এবার সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে তিনি দিল্লি যাচ্ছেন বলে খবর |
প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অশান্তি । ভোটের সকালেও একই রকম অশান্তি সক্রিয় ছিল | বিভিন্ন এলাকায় ঐদিন ঘুরেছেন রাজ্যপাল । তারপরে ভোটের দিন রাজ্যে প্রাণ গিয়েছে ১৯ জনের । নির্বাচনের পরও রাজ্যে বিভিন্ন এলাকায় অশান্তি চলছে । অশান্তির ঘটনায় বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে |

More Stories
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হয়ে এলেন লুক উইলিয়ামস; লিসা কেইটলি সরে দাঁড়ালেন
জিয়ো–টি-মোবাইলের যুগান্তকারী ৫জি রোমিং, ভারত–আমেরিকায় মিলবে সিমলেস নেটওয়ার্ক
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল