সামনে পঞ্চায়েত নির্বাচন | আর তার আগে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | সূত্রের খবর, আগামী ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর | ওইদিন অর্থাৎ সোমবার তিনি যাবেন মুর্শিদাবাদে | এরপর সেখান থেকে চলে যাবেন আলিপুরদুয়ার । ১৮ তারিখ আলিপুরদুয়ার থেকে মেঘালয় যাওয়ার কথা রয়েছে | এরপর ১৯ তারিখ ফিরবেন আলিপুর দুয়ারে | সেখানে প্রশাসনিক সভা রয়েছে তার |
প্রসঙ্গত মেঘালয় রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে | তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ