স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র ও নেচার এন্ড ট্রেকার্স ক্লাবের যৌথ উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে।
শনিবার সকালে এই দৌড়ের সূচনা হয় কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে এবং শেষ হয় জলপাইগুড়ি রাজবাড়ির সামনে। সংস্থার ২০ থেকে ২২জন সদস্য এই দৌড়ে অংশগ্রহণ করেন।
দৌড় শেষে রাজবাড়ি প্রাঙ্গণে ‘স্বাধীনতা আন্দোলন ও জলপাইগুড়ি’ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক উমেশ শর্মা সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রদোষ কুসুম দাস, সহ সভাপতি মিহির ব্যানাজি, এনটি শেরপা আধিকারিক নেহেরু যুব কেন্দ্র , ভাস্কর দাস সহ অন্যান্যরা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার