নারদা মামলায় অভিযুক্ত চার হেভিওয়েট নেতারই কোভিড রিপোর্ট নেগেটিভ। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এই মুহূর্তে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। তবে জ্বর ও পেটের সমস্যা থাকলেও হাসপাতালে যেতে রাজি নন মন্ত্রী ফিরহাদ হাকিম. নেতাদের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করল সিবিআই. এইমস হাসপাতালের পাঁচ সদস্য নিয়ে তৈরি এই বোর্ড প্রত্যেকের শারীরিক অবস্থা খতিয়ে দেখবে।

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ