নতুন করে চিন্তা বাড়াল দেশের করোনা গ্রাফ। মঙ্গলবারের করোনা রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ একলাফে তা দশগুণেরও বেশি বাড়ল। বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ২.২৭ শতাংশ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪।

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা