দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করল CBSE। এবারে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৮৭.৯৮ শতাংশ। আগেরবারের থেকে ০.৬৫ শতাংশ বেশি। গত বছর পাশের ছিল ৮৭.৩৩ শতাংশ।
সোমবার দুপুর ১২টা থেকে ফলাফল দেখানো হবে অনলাইনে। CBSE’র অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, এবং results.cbse.nic.in – লগ ইন করে নিজেদের ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। উমঙ্গ অ্যাপ, digilocker অ্যাপেও ফলাফল দেখা যাবে। এই ওয়েবসাইট গুলিতে রোল নম্বর, স্কুল নম্বর এবং অ্যাডমিট কার্ড নম্বর লিখে ক্লিক করলে রেজাল্ট দেখা যাবে। সেখান থেকে ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়া যাবে।

More Stories
বিমানের কান ঘেঁষে উড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক কপ্টার
বানভাসি প্রাণীর জন্য আন্তরিক ধন্যবাদ, বন দপ্তরের পাশে ভান্তারা: অসম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ তীরবর্তী রুটে জিওর নেটওয়ার্ক শক্তিশালী—কম কল ড্রপ, জোরাল ৫জি হটস্পট পারফরম্যান্স