ঝাড়খন্ড ও বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে ওড়িশার বালাসোর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশন মডেল অনুযায়ী বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভাল পরিমাণ বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার লেটেস্ট আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবহঙ্গের ১৩ জেলায়। আগামী এক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়