মালদাঃ-দুইটি আগ্নেয়াস্ত্র কাতুর্জ ও হাঁসুয়া সহ পাঁচজন দুস্কূতিকে গ্রেফতার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের নাম সফিকুল শেখ(৩৩),আক্তার আলম(২৪),আমিরুল শেখ(৪০),আবরাউল মোমিন(২৩),মাসিদুর শেখ(২১)। ধৃতদের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। এদিন গোলাপগঞ্জ থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার অর্ন্তগত মোজপুর সেতুর কাছে সন্দেহ ভাজন পাঁচজনকে আটক করে তল্লাশী চালালে তাদের কাছ থেকে দুইটি পাইপ গান কার্তুজ ও হাঁসয়া উদ্ধার হয়। এরপর তাদের গ্রেফতার করা হয়। তবে তারা কি উদ্দ্যেশে সেখানে জমায়েত হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার