বঙ্গের গেরুয়া শিবিরের দুই নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও হুগলি সংসদ লকেট চট্টোপাধ্যায়কে রাজধানী দিল্লির মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে প্রচারের কাজ করবার জন্য বেছে নেওয়া হয়েছে | জনসভার পাশাপাশি রোড শো করবেন দিলীপ ও লকেট |
আজ থেকেই প্রচার শুরু হওয়ার কথা | জানা গিয়েছে, আজ দুটি জনসভা ও একটি রোড শো করার কথা রয়েছে | রাজধানীতে বসবাসকারী বিপুল সংখ্যক বাঙালি ভোটারের কথা মাথায় রেখেই বঙ্গ থেকে দুই নেতাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে | দিল্লির চিত্তরঞ্জন পার্ক, দেবনগর, অশোকনগর, ময়ূর বিহার এছাড়াও বিভিন্ন জায়গাতে বাঙালি ভোটার রয়েছে | এই সমস্ত এলাকায় রোড শো করবেন দিলীপ-লকেটরা |

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা