১০ বছর পর বাড়ি ফিরছে সারদা কান্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় | রবিবার সকাল থেকেই মেয়ের অপেক্ষায় বসে ছিলেন তার বাবা মোহন মুখোপাধ্যায় সহ গোটা পরিবার |
প্রসঙ্গত সারদা মামলায় ২০১৩ সালের ২২ এপ্রিল কাশ্মীর থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেন এবং তার ছায়া সঙ্গী দেবযানী মুখোপাধ্যায় | গত ১০ বছরে একাধিকবার জামিনের আবেদন করলেও মেলেনি জামিন ।
মঙ্গলবার বাড়ি আসার কথা ছিল দেবযানী | কিন্তু ঐদিন মামলার শুনানির দিন থাকার আসতে পারছেন না তিনি | তার বদলে আজ বাড়ি ফিরলেন দেবযানী | অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্যই জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন দেবযানী | এরপর সেই আবেদন মঞ্জুর হওয়ার পর বাড়ি ফিরলেন আজ |

More Stories
দুর্গা পুজোর ফ্যাশন উৎসবে ট্রেন্ডসের ‘সাজ পার্বণ ২০২৬’, পাঁচ দিনে পাঁচ লুক
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ