ইডির গ্রেফতারের পর মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে | তবে এদিন পার্থ চট্টোপাধ্যায় জানান, “দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম” । অসুস্থ হয়ে পড়ায় এ দিন প্রেসিডেন্সির জেল থেকে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, “দলের সঙ্গে আছি, দলের সঙ্গে ছিলাম” ।
পাশাপাশি তিনি জানিয়েছেন শরীর ভালো নেই | প্রসঙ্গত SSC মামলার আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে | সেখানেই জামিনের আবেদন করেন তার আইনজীবী | কিন্তু সেই জামিনের বিরোধিতা করেন ইডি | সেদিনও আদালত থেকে বেরিয়ে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় বলেন “কেউ ছাড়া পাবেন না” |

More Stories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে?
উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি
সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়