টলিপাড়ার একটাই স্বর, ‘জাস্টিস ফর আর জি কর’। তাই তো একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের (RG Kar Protest) নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব।
শহরের বাইরে ছিলেন। বুধবারই কলকাতায় পা রাখেন দেব। আর ফিরেই হাসপাতালে ছুটতে হয়েছিল তারকাকে। বাবা গুরুপদ অধিকারী অসুস্থ। সূত্রের খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে রয়েছেন গুরুপদবাবু। কিন্তু কেন টলিউডের অন্যান্য শিল্পীদের মতো দেব পথে নামেননি? সেই প্রশ্ন তুলে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেতাকে! এমনকী দিন দুয়েক আগে বিদেশ থেকে শরীরচর্চার ছবি পোস্ট করেও নেটপাড়ার কটু কথার শিকার হতে হয়েছিল।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল