গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এর প্রভাবে মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। তবে এবার রাজ্য জুড়ে বৃষ্টির দাপটের মধ্যেই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের আপডেট, বুধবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টির লম্বা বিরতি নেই এখনই। আগামী শনি রবিবারই ফের বৃষ্টির সতর্কতা বঙ্গে। অর্থাৎ উইকেন্ডে ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভিজতে চলেছে পশ্চিমের দিকের জেলাগুলি।
মঙ্গলবার কলকাতাতেও দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা। চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। আজও সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, বাংলা ও ওড়িশায়। গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত। মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাত পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে পৌঁছবে নিম্নচাপটি।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়