শীতের মৌসুমে ঠান্ডা কোথায় এতদিন সেই চিন্তায় অতিষ্ঠ ছিল রাজ্যবাসী | এবার ফের শীতের আমেজ বাড়তেই খুশি শীতবিলাসীরা | বৃহস্পতিবার ভোর থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রা | কমপক্ষে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস | তাপমাত্রা যেভাবে পড়েছে তা চলবে মাত্র তিন দিন | ফের পয়লা জানুয়ারি থেকে বাড়বে তাপমাত্রা |
রাজ্যজুড়ে নিম্নমুখী তাপমাত্রার পারদ | সকাল থেকেছে শহর ঢেকেছিল কুয়াশায় | আলিপুর আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে, আজ ৬ ডিগ্রী কমলো সর্বনিম্ন তাপমাত্রা | তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই কলকাতায় । শীতের আগমনে খুশি বঙ্গবাসী |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 14.7 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম