মালদাঃ- চুরি হয়ে যাওয়া মোটরবাইক সমেত এক মোটর বাইক চোর কে গ্রেপ্তার কোরলো ইংরেজবাজার থানার পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া মোটরবাইক। ধৃত ওই মোটর বাইক চোর এর নাম বাবুল শেখ তার বাড়ি ইংরেজ বাজার লক্ষীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় দুই দিন আগে ইংলিশ বাজারের লক্ষ্মীপুর এলাকা থেকে এক ব্যক্তির মোটর বাইক চুরি হয়ে যায়। ওই ব্যক্তি ইংরেজ বাজার থানার পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে দুই দিনের মধ্যে লক্ষ্মীপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। এদিকে রবিবার ধৃত মোটরবাইক চোরকে মালদা জেলা আদালতে পেশ করে ইংলিশ বাজার থানা পুলিশ।

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী