বালুরঘাট ; বেশ কয়েক মাস আগে চুরি করা সামগ্রী উদ্দ্বার করে তা ওই সব চুরি যাওয়া ব্যাক্তিদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানার প্রাংগনে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যমে এই চুরি যাওয়া সামগ্রী গুলি প্রাপকদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
এদিকে চুরি যাওয়া পুলিশের উদ্ধার করা সামগ্রীর মধ্যে বেশির ভাগ ছিল জমিতে চাষের জন্য থাকা পাম্পসেটের পাশাপাশি এলাকার একটি স্কুলের থেকে চুরি যাওয়া পানীয় জলের কলের ব্যারেল ও বিদ্যুতের ফ্যান ও মিডডে মিলের রান্নার সামগ্রীর বাসন পত্র।
এদিকে চুরি যাওয়া সামগ্রী যে পুলিশ উদ্দ্বার করে তা ফিরিয়ে দেবে তা কোনদিন ভেবে উঠতে পারেন নি সামগ্রী গুলো ফিরে পাওয়া মানুষজন। স্বাভাবিক ভাবেই তারা পতিরাম থানার পুলিশের এই ভুমিকার প্রশংসায় পঞ্চমুখ।

More Stories
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন