প্রতিবছর জানুয়ারির এই সময়টাতে জুড়ে ভালোই থাকে ঠান্ডা । তবে এ বছর ঠান্ডা যেন কমতে শুরু করল | সকাল থেকে কুয়াশা ঢাকা থাকছে আকাশ | বেলা বাড়লে বাড়ছে রোদ | তবে সন্ধ্যের পর ফের বহাল থাকছে ঠান্ডা | কিছুদিন আগে শৈত্য প্রবাহ চলেছে রাজ্যের কয়েকটি জেলায় | যার ফলে বেড়েছিল ঠান্ডার আমেজ | কিন্তু গত কাল থেকে ফের উর্ধ্বমুখী হল তাপমাত্রার পারদ |
ঘন কুয়াশা দৃশ্যমানতা কমলেও মকর সংক্রান্তিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই উপরে | কলকাতায় কুড়ির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা | যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উপরে | আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে তাপমাত্রা | বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা পারদ | এই দুদিন ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 26. 4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 41 শতাংশ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম