চলতি মাসে পরপর তিনদিন ভোরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। চলবে সংস্কারের কাজ। সেই সময় বিকল্প পথে যাতায়াত করবে পণ্যবাহী এবং ছোট গাড়ি।
সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুর সংস্কার করা হবে। তাই আগামী ১৩, ১৪ এবং ১৫ জুন ভোর সাড়ে চারটে থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত এই সেতুতে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই তিনঘণ্টা লরির মতো ভারী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকবে। পাশাপাশি ছোট গাড়ি হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। তবে সাড়ে সাতটার পর থেকে ফের বিদ্যাসাগর সেতু দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ