ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে ফের গরম বঙ্গে | আগামী তিন দিন রাজ্যজুড়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দিন কয়েকের স্বস্তি উধাও! রেমালের ফেলে যাওয়া জলীয় বাষ্প আর উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত থাকা অক্ষরেখার, জোড়া ফলায় বিদ্ধ বাংলা। ফের অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। আর উত্তরে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। টানা ৩-৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো বাতাস।
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার