দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গ্রাম এলাকায় সেলিনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। জানা গেছে ওই গৃহবধূর সাথে তার স্বামীর বছর পাঁচেক আগে বিয়ে হয়। বিয়ের এক বছর পর থেকেই ওই গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করত বলে গৃহবধূ আত্মীয়রা জানিয়েছেন। গৃহবধূ পরিবারের তরফ থেকে ওই গৃহবধূকে যে সমস্ত গয়না গাটি দেওয়া হয়েছিল তা বিক্রি করে ছেড়েছে তার পর স্বামী বলে ওই গৃহবধূর বাবা অভিযোগ করেছেন। এরপরে ওই গৃহবধূর ছেলে মেয়ের জন্য তার বাবা যে সমস্ত গয়না গাটি বানিয়ে দিয়েছিলে সেটাও ওই গৃহবধূর স্বামী বিক্রি করার চেষ্টা চালাচ্ছিলেন বিক্রির চেষ্টা কে আটকানোর ফলে ওই গৃহবধূকে তার স্বামী গলাটিপে হত্যা করেছে বলে ওই গৃহবধূর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে ওই গৃহবধূর পরিবারের লোকেরা।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার