আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শীতের আমেজ আরো কয়েকদিন একই রকম থাকবে | উত্তরের হওয়ার ফলে কনকনে ঠান্ডা বাড়বে রাজ্যে | শনিবারের তুলনায় আজ আরো এক ডিগ্রি কম তাপমাত্রা |
নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই রাজ্য জুড়ে শীতের আমেজ রয়েছে | বৃহস্পতিবার ছিল নভেম্বর মৌসুমে শীতলতম দিন | ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা পারদ | তবে এই সপ্তাহের শেষেও শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 16.5 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

More Stories
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটায় মেট্রোর লাইন জোড়ার কাজ
বাংলার বিজেপি সরকারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী