গঙ্গাসাগরের পূর্ণ স্নানে যাওয়ার পরিকল্পনা নিয়ে শহরে এসে বিপাকে পড়ল ১২১ জন ভিন রাজ্যের পর্যটক | এদিন ভোর থেকে মিলেনিয়াম পার্কের জেটিতে ভোগান্তির শিকার হতে হয় এই ভিন রাজ্যের পর্যটকদের | পুলিশের হস্তক্ষেপে বিকল্প ক্রুসে সাগরগামী হলেন কয়েকজন |
জানা গিয়েছে এদিন ভোর পাঁচটা নাগাদ মিলেনিয়াম পার্কের জেটিতে একে একে জড়ো হন অনলাইন টিকিট কাটা ১২১ জন পর্যটক। কলকাতা থেকে সরাসরি জলপথে গঙ্গাসাগর বেনুবন সেখানে এক ঘন্টা সময় কাটিয়ে স্নান সেরে ক্রুজ ফিরে লাঞ্চ | এরপর কলকাতা | এমনই বিজ্ঞাপন দেখে ভিন রাজ্যের বেশ কিছু পর্যটক টিকিট কাটেন এবং তারা সবমিলিয়ে পৌঁছে জানিয়ে মিলেনিয়াম পার্কের জেটিতে | এরপর ঘাটে এসে ভোগান্তি হয় সকলের |
তারা দেখেন সেই সংস্থার কাউন্টার বন্ধ। এরপর মিলেনিয়াম পার্কে কর্তব্যরত পুলিশকর্মীদের গোটা বিষয়টা জানলে পুলিশ কর্মীদের সহায়তায় সমস্যার সমাধান হয় পর্যটকদের |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার