মঙ্গলবার সকালে সুলকাপাড়ার খয়েরবাড়ি গ্রামে চিতাবাঘের হামলায় জখম হল একজন প্রাক্তন বনকর্মী সহ পাচজন গ্রামবাসী। জখমদের সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তার মধ্যে পাসোয়ান তামাং নামে ঐ প্রাক্তন বনকর্মীকে গুরুতর জখম অবস্থায় মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। জানা গিয়েছে এদিন সকালে ঐ গ্রামে একটি চিতাবাঘ ঢুকে প্রথমেই তিনটি ছাগলকে মেরে ফেলে।গ্রামবাসীরা প্রথমে বুঝতে পারেনি। কি হয়েছে দেখতে গিয়ে বিজয় উরাও, লুতফর রহমান, রাকেশ সোনার,জীবন শোনার, ও পাসোয়ান তামাং কে আক্রমণ করে। এরপরই চিতাবাঘটি গ্রামেরই একটি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। খবর পেয়েই খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মিরা ঘটনাস্থলে চলে আসে। জখমদের উদ্ধার করে তাদের হাসপাতালেই নিয়ে যায়। এবং বনকর্মিরা চেষ্টা করছে ঘুমপাড়ানি গুলি করে কাবু করে চিতাটিকে ধরার চেষ্টা করছে। পুরো ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার