মালদা : মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ধারে আবর্জনা মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান তারা।
তাদের অনুমান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওই সদ্যজাত শিশুর দেহ ফেলা হতে পারে। শিশুটির হাতে ক্লিপ লাগানো রয়েছে।
স্থানীয়রা খবর দেন ইংরেজবাজার থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কে বা কারা সদ্যজাত শিশুর মৃতদেহ আবর্জনায় ফেলে পালিয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার