খাস কলকাতায় জোড়া দুর্ঘটনা। টালিগঞ্জ রেলব্রিজের কাছে পথের বলি স্কুটার চালক। এদিকে পাটুলিতে রাস্তা পেরনোর সময় জখম হলেন এক পথচারী।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ কালীঘাট থেকে টালিগঞ্জের দিকে যাচ্ছিল একটি স্কুটার। বেপরোয়া গতিতে আসা স্কুটারটি ধাক্কা দেয় গার্ডরেলে। চালক ছিটকে পড়েন রাস্তায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃতের নাম কৃষ্ণেন্দু দাস। এদিকে বুধবার সকালে পাটুলি এলাকায় রাস্তা পরনোর সময় বাইকের ধাক্কায় জখম পথচারী। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন মহিলা। তাঁর মাথা ও পায়ে চোট লাগে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়