ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ৭৩ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন, যা ৬ সপ্তাহে সবথেকে কম। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু সাড়ে ৩ হাজারের নীচে নেমেছে। রবিবার ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ মে, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২ জনের।

More Stories
জিও–ক্যানভা অংশীদারিত্বে ১২ মাস বিনামূল্যে প্রিমিয়াম ডিজাইন টুল
GFF 2026-এ JioFinance-এর নতুন দুই পরিষেবা
কর্মজীবী নারী ও মায়েদের পাশে দাঁড়াতে কর্পোরেট সংস্থাগুলিকে আহ্বান