গত কয়েকদিন ধরেই দারুণ ইনিংস খেলছে শীত। কুয়শা, ছিটেফোঁটা বৃষ্টিতে ঠান্ডায় কাঁপছেন রাজ্যবাসী। মেঘলা আকাশ, হালকা রোদ থাকলেও শীত অনুভূত হয়েছে ভালোই। সোমবার থেকে আবহাওয়ার খানিকটা বদল হয়েছে। রোদ ঝলমলে পরিবেশে জাঁকিয়ে ঠান্ডা। সোমবার তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। আর মঙ্গলবার তা আরও কমল। ১১.৮ ডিগ্রি এদিনের তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে পারদ আরও নিম্নমুখী।
কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’। সেই প্রবাদ সত্যি করে মাঘে দাপিয়ে ব্যাটিং করে চলেছে শীত । রাজ্যজুড়ে নিম্নমুখী তাপমাত্রা রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে তা আরও কম। কমেছে কুয়াশার দাপট, সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া শীত আরও উপভোগ্য। তবে বৃষ্টির পূর্বাভাস থাকছেই।
চলতি মৌসুমের শীতের মাঝে বৃষ্টিতে ভেসেছে বঙ্গ | বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে বঙ্গে শীতের আমেজ ফিরতে খুশি বঙ্গবাসী | আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রী বেশি | কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস | বাতাসে আদ্রতার পরিমাণ 92 শতাংশ |

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার