উৎসবের মরশুমে এক ধাক্কায় ৩৯.৫০ টাকা কমে গেল ১৯ কেজি সিলিন্ডারের মূল্য | সাধারণত মাসের প্রথম দিকে গ্যাসের দাম রদবদল হয়ে থাকে | তবে এবার চলতি মাসে শেষের দিকে অনেকটা কমলো গ্যাসের দাম | যার ফলে সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধা হলো |
তবে গৃহস্থের ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে | বড়দিনে অর্থাৎ নতুন বছরের কথা মাথায় রেখে এলপিজি বাণিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়ে নিয়েছে | প্রসঙ্গত, রাষ্ট্রয়াত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে কমানো হলো বাণিজ্যিক গ্যাসের দাম | এক লাফে ৪০ টাকা কমেছে। ফলে কলকাতা একটি সিলিন্ডারের দাম হল ১৮৬৮.৫০ টাকা | দিল্লি ও মুম্বাইতে ২০০০ টাকার নিচেই ঘোরাফেরা করছে বাণিজ্যিক গ্যাসের দাম | ফলে উৎসবের মরশুমে খাবার বিক্রেতাদেরও বেশ কিছুটা সুবিধা হল বলে মনে করা হচ্ছে ।

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা