আরও কিছুটা কমল দৈনিক সংক্রমণের হার। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন। শনিবার নতুন করে সংক্রমিতের সংখ্যা ছিল এক লাখ ৪০ হাজার ৫২৯। ফলত গত দু মাসের মধ্যে আজ সর্বনিম্ন কোভিড গ্রাফ। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৯ হাজার ২৩২ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৬৭ শতাংশ। পাশাপাশি একদিনে অনেকটাই কমে গিয়েছে মৃত্যুর সংখ্যা। এদিন মৃত্যুর সংখ্যা দু হাজার ৬৭৭। যা গতদিনের তুলনায় অনেকটাই কম।

More Stories
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু
অনাথ শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ‘অনন্ত আশ্রয়’, থাকবেন পাঁচ হাজারের বেশি বাসিন্দা
রিলায়েন্সের ত্রৈমাসিক মুনাফা ২৯,৫৫০ কোটি টাকা, প্রবৃদ্ধির নেতৃত্বে তেল-রাসায়নিক ব্যবসা