আমতলার পার্টি অফিস ভাঙার মামলায় ফের স্বস্তি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমতলার দলীয় অফিস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, আগামী ২১ আগস্ট পর্যন্ত অফিস ভাঙা যাবে না। ১৮ আগস্ট দুপুর ২টোয় এই মামলার পরবর্তী শুনানি হবে।
বৈধ প্ল্যান-নথি ছাড়াই নির্মাণের অভিযোগে অভিষেকের আমতলার কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। নামে ৩টি বুলডোজার। ভেঙে ফেলা হয় কার্যালয়ের একাংশ। তারপরই আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নেন অভিষেক। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হাই কোর্টে। সেই শুনানির পর নির্মাণ ভাঙতে স্থগিতাদেশ দেন বিচারপতি। ৬ আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ ছিল। বুধবার মামলার শুনানির পর সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ি ২১ আগস্ট পর্যন্ত করা হয়। বিচারপতি শুভ্রা ঘোষ এদিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন।

More Stories
প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা
স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী