গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলের সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মেলেনি জামিন । তবে এরই মধ্যে বীরভূমের জেলা সভাপতি কে গ্রেফতার করেছে ইডি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার তোরজোর শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে |
অন্যদিকে দিল্লি হাইকোর্টে অনুব্রতর হয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল | সূত্রের খবর, 1 ডিসেম্বর তৃণমূল নেতার আরজির শুনানি | তার আগে অর্থাৎ আগামীকাল কলকাতা হাইকোর্টে অনুব্রত জামিনের আরজির শুনানি |
প্রসঙ্গত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী এবং অনুব্রত কন্যা সুকন্যা কেও ইতিমধ্যে দিল্লিতে জেরা করছে ইডি | তাদের জিজ্ঞাসাবাদ করে গরু পাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে ।

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
মাত্র ১৫ টাকায় ২৪ ঘণ্টা আনলিমিটেড ৫জি ডেটা: রিলায়েন্স জিওর নতুন প্যাক চালু