অসুস্থ তারকা সাংসদ দেবের বাবা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বাবাকে দেখতে হাসপাতালে অভিনেতা। ছুটি কাটিয়ে বুধবারই শহরে ফিরেছেন দেব ও রুক্মিণী।
দিনকয়েক শহরে ছিলেন না। বিদেশের কোনও এক মরুশহরে ছুটি কাটাতে গিয়েছিলেন দেব-রুক্মিণী। তাই গত রবিবার যখন সিনেপাড়ার শিল্পীরা আর জি কর কাণ্ডের প্রতিবাদে শহরের রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই প্রতিবাদী মিছিলে অংশ নিতে পারেননি। উত্তাল পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় শরীরচর্চার ছবি পোস্ট করে আক্রমণের শিকার হতে হয়েছে তারকা সাংসদকে। ছুটিতে থাকলেও রুক্মিণী মৈত্রের সোশাল মিডিয়ায় একাধিক প্রতিবাদী পোস্ট দেখা গিয়েছিল।

More Stories
ভারতের প্রযুক্তি বিশ্বমঞ্চে: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬-এ জিও-র এআই-নির্ভর অভিনব উদ্যোগ
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়