February 26, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

হাতে গোনা কয়েকজন ভক্তকে নিয়ে হয়ে গেল মা জহুরা কালীর পুজো

মালদা-‌ করোনা আবহে হাতে গোনা কয়েকজন ভক্তকে নিয়ে হয়ে গেল মা জহুরা কালীর পুজো। বৈশাখ মাসের মঙ্গলবার ও শনিবারগুলিতে বিশষে পুজো হয়ে থাকে। এদিন ছিল বৈশাখী পুজোর শেষ শনিবার। যদিও ভক্তদের মন্দিরের ভেতরে প্রবেশাধিকার ছিল না। বাইরে থেকে সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে পুজোর ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ। উল্লেখ্য, প্রায় ৪০০ বছরের পুরনো ইংলিশবাজারের জহুরাতলার মা জহুরাকালীর মন্দির। এখনও নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে। বৈশাখ মাসের দিনগুলিতে ভিন রাজ্য, ভিন জেলার পাশাপাশি এ জেলার ভক্তরা ভিড় জমিয়ে থাকেন। কিন্তু করোনা আবহে ২ মরশুমে করোনা বিধি মেনেই হাতে গোনা ভক্তদের নিয়ে পুজো করা হয়।