অপরাধীর জাত নেই! কুখ্যাত মানসিকতার কাউকে রেয়াত নয়! পুলিশের প্রভাস খতমে সাহসী ভূমিকা নিলেন বারুইপুরের নাবালিকাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মা। ছেলের মৃত্যুতেও প্রতিবাদী তিনি!
যদিও প্রভাসের এনকাউন্টারে উঠেছে প্রশ্ন! বিজেপি নেতার সঙ্গে ভাইরাল ভিডিও থেকে শুরু করে একের পর এক দাবি, আলোচনার কেন্দ্রে এখন তিনি। কিন্তু কেন এই পদক্ষেপ? কী রয়েছে নেপথ্যে?
বুধবার সকালেই পুলিশের তরফে প্রভাস মণ্ডলের বাড়িতে তার মৃত্যু সংবাদ পাঠানো হয়। সেই সময়ই প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল সাফ জানিয়েছিলেন, যা হয়েছে, ঠিক হয়েছে। তাঁরা কেউ দেহ নিতে যাবেন না। স্বামীর মৃত্যুর খবরে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রভাসের স্ত্রী। তাঁর সাফ কথা, “ও বরাবরই নোংরা। তাই একাজ ও করেনি এমন দাবি করতে পারব না। ও করতেই পারে, ও সব পারে। আমার বিয়ের পর কম অন্যায় করেনি। অত্যাচারও করেছে। সেই সব সহ্য করেই সংসার করেছি। দোষ করেছে তাই গুলি খেয়েছে।” তবে তিনি জানিয়েছেন, থানার তরফে দেহ নেওয়ার জন্য বলা হয়েছে, পরিবারের সকলে রাজি হলে তিনি যাবেন। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যেই মৃতের মা ও স্ত্রী রওনা দিয়েছেন থানার উদ্দেশে।

More Stories
শ্রাবণের শেষবেলাতেও নিম্নচাপের কাঁটা বঙ্গে
স্বাধীনতা দিবস বাদ দিলে গত সপ্তাহে বৃষ্টি বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি