মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা মুর্শিদাবাদ ও নদিয়াতে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবারে বৃষ্টি কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার রথযাত্রার দিন বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে মঙ্গলবার পর্যন্ত।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বাংলাদেশে ও উত্তর-পশ্চিম বিহারে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় বঙ্গে। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি। সোম থেকে মঙ্গলবারেও একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার বইবার পূর্বাভাস রয়েছে। বুধবার বৃষ্টি কমলেও, বৃহস্পতিবার ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা। সেই দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

More Stories
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাসাদ’ কি এবার তাহলে হাতছাড়া হতে পারে?
উত্তরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি
সোনারপুরে ডিম হামলার জেরে অসুস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়