আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা | এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কারণে, স্কুলে গিয়ে আগের মত পরীক্ষা দিচ্ছে দশম শ্রেণী পরীক্ষার্থীরা | আজ দুপুর 12 টা থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা | তবে আগের বার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশিরভাগ দিনই পরীক্ষা শুরুর আগে ওয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিলো | তাই এবার সে ঘটনার রুখতে পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ |
জানা গেছে কোথাও কোথাও বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা | হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র রুখতে পরীক্ষার দিনগুলি সকাল 11 টা থেকে বিকেল 3: 15 পর্যন্ত ওইসব এলাকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার | তবে এসএমএস-এর উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না |
তবে এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম