আগামী 12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে | এছাড়া 12 তারিখ উপনির্বাচন হবে ছত্রিশগড়, বিহার, মহারাষ্ট্র মোট 3 বিধানসভা কেন্দ্রে | এই সমস্ত জায়গায় শনিবার থেকে লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি |
রাজ্যে ফের ভোট | বালিগঞ্জ আসনে বিধানসভা ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় | এরপর পঞ্চায়েত মন্ত্রীর আসনে বসেন তিনি | কিন্তু 2021 এর নভেম্বরে তার মৃত্যু হয় | ফলে বালিগঞ্জ আসনটি আপাতত বিধায়ক শূন্য | এই কারণে 12 তারিখ পুনরায় ভোট হবে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম