গরু পাচার কাণ্ডে ফের সিবিআই তলব এড়িয়ে গেলেন অনুব্রত মণ্ডল | আজ মঙ্গলবার সিবিআই দপ্তরে গেলেন না তৃণমূল নেতা | তাকে এদিন নিজাম প্লেসে হাজির হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হাজিরা এড়িয়ে যান তিনি | হাইকোর্টে তার দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে যাবেন না, বলে জানিয়েছেন তার আইনজীবী | মঙ্গলবার আইনজীবী মারফতে চিঠি পাঠিয়েছেন অনুব্রত মণ্ডল | এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজের আবেদন নিয়ে মামলা দায়ের করেছেন |

More Stories
বিমানবন্দর অত্যন্ত কড়া সুরক্ষার জায়গা হলেও, সেখানেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড !
হাওড়ার ওয়ার্ডগুলিতে নিয়োগ করা হবে কো-অর্ডিনেটর, জানালেন মুখ্যমন্ত্রী
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ