অভয়ার বাবাকে ফোন করলেন খোদ অমিত শাহ । দেখা করার কথা বলেছেন তিনি, এমনটাই খবর। আগে দেখা করার আর্জিতে সাড়া না মিললেও শাহের ফোন পেয়ে কিছুটা স্বস্তিতে অভয়ার বাবা-মা।
সূত্রের খবর, বুধবার অভয়ার বাবাকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর জি কর ইস্যুতে কিছুক্ষণ কথা হয়েছে তাঁদের। অভয়ার বাবা জানিয়েছেন, শাহ তাঁকে দেখা করার কথা বলেছেন। তবে কবে, কোথায় তা এখনও ঠিক হয়নি। কিন্তু বৈঠক হবে, তা জানিয়েছেন মৃতার বাবা। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। অভয়ার সুবিচার-সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মাঝেই কিছুদিন আগে নিজেদের অসহায় পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। মৃতার বাবা অমিত শাহকে মেল করেছিলেন। মেয়ের মৃত্যুর পরবর্তীতে তাঁদের যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা তুলে ধরেছিলেন। দেখা করতে চেয়ে অমিত শাহের সময় চান তিনি।

More Stories
জিও প্ল্যাটফর্মস্ WIPO প্যাটেন্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের টপ ২০-তে অভ্যন্তরীণ প্রযুক্তির নতুন উদ্যোতিম
মেটার জন্য প্রথম বিল্ট-টু-সুইট প্রকল্প—রিলায়েন্স জমানগরে নবায়নযোগ্য উত্সে চালিত ডেটা সেন্টার নির্মাণ করবে
কাজ, বিশ্বাস ও মূল্যবোধের ৫২ প্রতিফলন — রাজনীশ জৈনের জীবনোপযোগী রচনা প্রকাশিত