বগটুই কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার অন্দরে বিজেপি বিধায়কের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়করা | এই হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন বিধায়ক | গেরুয়া শিবিরের মতে 16 থেকে 17 জন আহত হয়েছেন | তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন | এই ঘটনায় শুভেন্দু অধিকারীর সহ 5 বিজেপি বিধায়ক কে সাসপেন্ড করা হয়েছে চলতি অধিবেশনের জন্য |
তবে তাদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করেছেন স্পিকার তাতে আগামী বছর পর্যন্ত কোন অধিবেশনে অংশ নিতে পারবেন না তারা | অন্যদিকে, নাক ফেটে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার | পাশাপাশি বিধানসভার নজিরবিহীন অশান্তির খবর জানিয়ে মুখ্যমন্ত্রী কে ফোন করেন ফিরহাদ হাকিম | ঘটনায় এফআইআরের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী |

More Stories
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার
“আর জি করের বিচার হবে।” বিধানসভায় প্রথম জবাবি ভাষণে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারী বৃষ্টির জেরে ফের একবার দুর্যোগের কবলে সিকিম