February 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

পুকুর পাড়ে কাপড় কাচতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা

মালদা,১৩ জুন:
পুকুর পাড়ে কাপড় কাচতে গিয়ে গণধর্ষণের শিকার এক নাবালিকা।ওই নাবালিকাকে পুকুর ঘাট থেকে টেনে হিচড়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে কুকর্ম ঘটিয়েছে দুই যুবক বলে অভিযোগ।এমন নক্করজনক ঘটনাটি শনিবার ঘটেছে মালদহের চাঁচল থানার প্রত‍্যন্ত গ্রামে।পুরো ঘটনার বিরবণ নিয়ে ওই নাবালিকার অভিভাবকরা শবিবার রাতে দুই যুবকের বিরুদ্ধে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে,ওই নাবালিকা বাড়ির অদূরে একটি পুকুর ঘাটে কাপড় কাচছিল।হঠাৎ দুই যুবক পিছন দিক থেকে তার মুখ চেপে ধরে নির্জন জায়গাই নিয়ে গিয়ে তাকে প্রান নাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষন করে বলে অভিযোগ।এতে ওই নাবালিকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।নাবালিকার চিৎকারে ছুটে স্থানীয়রা।উদ্ধার করে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।চিকিৎসার পাশাপাশি তার ডাক্তারি পরীক্ষাও করা হয় বলে খবর।শনিবার রাতে এই মর্মে দুই অভিযুক্তে বিরুদ্ধে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।পুলিশ জানিয়েছে,নাবালিকার পরিবারের তরফে অভিযোগ মিলেছে,অভিযুক্তদের খোঁজ চলছে।