March 27, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ি যাবে বলে পথ চেয়ে মানষিক ভারসাম্যহীন মহিলা

মালদা-ঃ-বাড়ি যাবে বলে পথ চেয়ে আছে এক মানষিক ভারসাম্যহীন মহিলা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের পাশে রোগীদের ওয়েটিং রুমই এখন তাঁর আস্তানা। ত্রিপুরা থেকে তিনি মালদায় চলে আসেন। জানা গেছে, তাঁর নাম অনিতা ঘোষ(‌৩৫)‌। ত্রিপুরার আগরতলায় বাড়ি তাঁর। তাঁর মুখে শোনা গেল, তিনি আগরতলায় একটি হোমে ছিলেন। গত বুধবার গভীর রাতে হোম থেকে পালিয়ে যান। ঘুরতে ঘুরতে আগরতলা স্টেশনে আসেন। পরের দিন সকালে ধর্মনগর যাবেন বলে একটি ট্রেনে উঠে বসেন। দু’‌দিন ট্রেনে থাকর পর জানতে পারেন, ট্রেনটি বিহার যাচ্ছে। তখন মালদা স্টেশনে নেমে পড়েন তিনি। তারপর থেকে ঠাঁই মালদা মেডিক্যালের চত্বর। এখন বাড়ি ফিরতে চাইছেন তিনি। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে পাশে চাইছেন তিনি।