মালদা-ঃ-বাড়ি যাবে বলে পথ চেয়ে আছে এক মানষিক ভারসাম্যহীন মহিলা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগের পাশে রোগীদের ওয়েটিং রুমই এখন তাঁর আস্তানা। ত্রিপুরা থেকে তিনি মালদায় চলে আসেন। জানা গেছে, তাঁর নাম অনিতা ঘোষ(৩৫)। ত্রিপুরার আগরতলায় বাড়ি তাঁর। তাঁর মুখে শোনা গেল, তিনি আগরতলায় একটি হোমে ছিলেন। গত বুধবার গভীর রাতে হোম থেকে পালিয়ে যান। ঘুরতে ঘুরতে আগরতলা স্টেশনে আসেন। পরের দিন সকালে ধর্মনগর যাবেন বলে একটি ট্রেনে উঠে বসেন। দু’দিন ট্রেনে থাকর পর জানতে পারেন, ট্রেনটি বিহার যাচ্ছে। তখন মালদা স্টেশনে নেমে পড়েন তিনি। তারপর থেকে ঠাঁই মালদা মেডিক্যালের চত্বর। এখন বাড়ি ফিরতে চাইছেন তিনি। এই অবস্থায় স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে পাশে চাইছেন তিনি।

More Stories
বফা জয়েন্ট ভেঞ্চারে জিও ফাইন্যান্সে বিনিয়োগ, জিও ক্রেডিটে ২৬.৫% থেকে ৪৯.৯% পর্যন্ত অংশীদারিত্ব
অসুস্থ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়
বিধানসভায় গিয়ে নতুন ৬ বিধায়ককে শপথ পড়াবেন খোদ ‘আগ্রহী’ রাজ্যপাল