May 19, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

হাসপাতাল থেকে বেরিয়ে সেফহোমে বুদ্ধদেব ভট্টাচার্য

বুধবার দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে ছাড়া পেলেও পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন না তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়িতে নিভৃতবাসে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু বাড়িতে দেখাশোনার কেউ না থাকায় তাঁকে সেফ হোমে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে ক্ষেত্রে দক্ষিণ কলকাতায় তাঁর বাড়ির কাছেই একটি সেফ হোমে রাখা হবে বুদ্ধদেবকে।