হাসপাতাল থেকে বাড়ি ফেরার অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। রবিবার এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পান তিনি। বাড়ি ফেরার আগে হাসপাতাল চত্বরেই ফেসবুক লাইভ করেন। গানও শোনান। এর পরে বাড়ি হয়ে একটি মাজারে যান দেন তিনি। সেখান থেকে হাসপাতালের কাছে গুরুদ্বারে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শুরু হয় শ্বাসকষ্ট। তাঁর সঙ্গে অনেক অনুগামী ছিলেন। তাঁরাই রাস্তায় প্রাথমিক চিকিৎসা শুরু করেন। ইনহেলার দেওয়া হয়। রাস্তাতেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়। এর পরে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর বাড়িতে খুব তাড়াতাড়ি চিকিৎসকরা যাচ্ছেন।

More Stories
মঞ্চে উঠেই বঙ্গবাসীকে নতজানু হয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রী
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন
ছাব্বিশে ‘ঘরের মেয়ে’কে ফিরিয়ে দিল ভবানীপুর