, ইটাহারঃ দশচাকা লড়ি ও বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। এদিন দুপুরে ইটাহার থানার সরাইদিঘী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। জান্যায়, মালদা মুখী একটি ১০ চাকা লড়ি যাবার সময় একই রুটে রায়গঞ্জ মুখী অন্য একটি বুলেরো গাড়িকে মুখোমুখি স্বজোরে ধাক্কা মারে। ঘটনায় ১০ চাকা লড়ির চালক সহ গাড়ির তেমন ক্ষতি না হলেও অল্পের জন্য রক্ষা পায় বুলেরো গাড়ির চালক সহ গাড়ির মালিক। তবে বুলেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে জাতীয় সড়কের মাঝের ডিভাইডারে উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ গিয়ে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও লড়ির চালক সূত্রে জানাযায়, বুলেরো গাড়িটি ভূল রুট দিয়ে আসায় এই বিপত্তি ঘটেছে।

More Stories
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য জেলাগুলিতে
১৫ আগস্টের পর থেকে ন্যায্য প্রাপকরা পেতে শুরু করবেন টাকা, ঘোষনা মুখ্যমন্ত্রীর
সরকারি স্কুলগুলিতে পোশাক বদল করতে পারে রাজ্য সরকার